বাংলাদেশ

পুলিশের শীর্ষ পর্যায়ের ৫ কর্মকর্তার পদোন্নতি

নতুন সিলট ডেস্ক:

নতুন সিলট ডেস্ক:

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ ২০:০২

পুলিশের শীর্ষ পর্যায়ের ৫ কর্মকর্তার পদোন্নতি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড-২ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার (২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌহিফ আহমেদ।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক সায়েদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের চলতি দায়িত্বে অতিরিক্ত আইজিপি মাইনুল হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার, পুলিশের বিশেষ শাখার ডিআইজি ইকবাল হোসেন এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি কামরুল আহসান।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন