বাংলাদেশ

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ ১৭:২৫

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহাদাত উল্লাহ ওরফে আদনানকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বালিপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনসুর আহাম্মদ জানান, শনিবার দিনগত গভীর রাতে বালিপাড়া বাজারে আদনানের অবস্থান নিশ্চিত করে পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলে এবং তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

বাংলাদেশ থেকে আরো পড়ুন