সিলেট

সিলেট সীমান্তে ২ কোটি ২৫ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ ১৫:২৯

সিলেট সীমান্তে ২ কোটি ২৫ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য, গবাদিপশু ও অবৈধভাবে বালু-পাথর বহনকারী নৌকা জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। গত ২৪ ঘণ্টার অভিযানে জব্দ করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ২৫ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (২২ আগস্ট) ও রোববার (২৩ আগস্ট)পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ব্যাটালিয়ন সদর দপ্তরের পাশাপাশি বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, তামাবিল ও প্রতাপপুর বিওপির পৃথক আভিযানিক দল এসব অভিযান পরিচালনা করে।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, বিভিন্ন ধরনের শাড়ি, জিরা, চা-পাতা, মোবাইল ডিসপ্লে, মার্বেল, কম্বল, চকলেট, চিনি, সুপারি ও বিভিন্ন ধরনের ফল জব্দ করা হয়।

এ ছাড়া অভিযানে গরু, মাছ, ইয়াবা এবং বাংলাদেশি মৃগেল মাছও জব্দ করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে বালু-পাথর বহনকারী বাংলাদেশি বারকি নৌকা আটক করেছে বিজিবি।

বিজিবি জানায়, জব্দ করা চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ২৫ লাখ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্যের পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সীমান্তে চোরাচালান ও মাদক পাচার বন্ধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

সিলেট থেকে আরো পড়ুন