সিলেট

গোয়াইনঘাটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, সফল মৎস্য চাষীদের পুরস্কার

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ ১৯:৫৭

গোয়াইনঘাটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, সফল মৎস্য চাষীদের পুরস্কার

‘রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ভবন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

গোয়াইনঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুর রহমানের সভাপতিত্বে এবং সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শামিম আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিত চন্দ্র ভৌমিক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বশির শরীফ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন ও মৎস্য চাষী ইদ্রিস আলী।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মৎস্য চাষী ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার সফল মৎস্য চাষীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। পরে অতিথিবৃন্দ বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তি ও পরিকল্পিতভাবে মাছ চাষের মাধ্যমে মৎস্য উৎপাদন আরও বাড়ানো সম্ভব। এ ক্ষেত্রে সফল মৎস্য চাষীদের অভিজ্ঞতা অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

সিলেট থেকে আরো পড়ুন