সিলেট

সিলেট সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ ১৪:০৫

সিলেট সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)

বুধবার (১৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী কালাসাদেক, তামাবিল, সোনারহাট, সোনালীচেলা, পাথরকোয়ারী, প্রতাপপুর, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপি এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় জিরা, মহিষ, কসমেটিকস, চকলেট, কম্বল, সুপারি, ফল, জুস, শনপাপড়ি, বিড়ি, বিস্কুট, চা-পাতা ও কিসমিসসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধ বালু-পাথর বহনকারী বাংলাদেশি বারকি নৌকাও আটক করতে সক্ষম হয় বিজিবি।

জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩০ লাখ ৫৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, জব্দকৃত চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেট থেকে আরো পড়ুন