সিলেট

হবিগঞ্জে ধান ক্ষেতে থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার 

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ ১৪:৫৭

হবিগঞ্জে ধান ক্ষেতে থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার 

হবিগঞ্জের চুনারুঘাটে সুজন মিয়া নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার ১০ নম্বর মিরাশি ইউনিয়নের রাকি গ্রামের একটি ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুজন মিয়া (৩৫) উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালামন্ডল গ্রামের বাসিন্দা। তিনি রাকি গ্রামের রশিদ মিয়ার মেয়ের জামাই। বিয়ের পর থেকে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করছিলেন তিনি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডটি কে বা কারা করছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। দ্রুত রহস্য উদঘাটন করা হবে।

সিলেট থেকে আরো পড়ুন