বাংলাদেশ

তিন জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ ১৬:১৯

তিন জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

ছবি: সংগৃহীত

দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। 

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীনকে গাজীপুরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুক ইসলামকে দেওয়া হয়েছে কুষ্টিয়ার দায়িত্ব। আর পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে পুলিশের আরও তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পাশাপাশি পৃথক একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের অন্তত ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকেও বদলি করা হয়েছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন