বাংলাদেশ

ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ ১৯:৪৪

ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কানাইপাড়া এলাকায় মো. রাকিবলু ইসলাম ওরফে ইমেল (২৬) নামে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, রাকিবলু পুঠিয়া পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। তিনি ঝলমলিয়া কানাইপাড়া গ্রামের ইকবাল সরদারের ছেলে।
 
এতথ্য নিশ্চিত করেন  ঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষে রাকিবলু বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন এমন তথ্যের ভিত্তিতে তার ওপর নজরদারি করা হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে তথ্য পাওয়ার পর বুধবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানায়, গ্রেফতারকৃত রাকিবুলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

পুঠিয়া থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন