সিলেট

সিলেট সীমান্তে ২৪ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

নতুন সিলেট প্রতিবেদক :

নতুন সিলেট প্রতিবেদক :

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ ১২:১৬

সিলেট সীমান্তে ২৪ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ, গরু, চকলেট, ফল, সবজি, সুপারি, চিনি, কম্বলসহ বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন ও শিং মাছসহ প্রায় ২৪ লাখ টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

রোববার (৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বাংলাবাজার, বিছনাকান্দি, সংগ্রাম, তামাবিল, পান্থুমাই, সোনারহাট, প্রতাপপুর ও উৎমা বিওপির সদস্যরা পৃথক এসব অভিযান পরিচালনা করেন।

অভিযানে ভারতীয় মদ, গরু, চকলেট, বিভিন্ন ধরনের ফল ও সবজি, সুপারি, চিনি ও কম্বলসহ বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশি রসুন ও শিং মাছ আটক করা হয়। আটক করা এসব চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ  করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা মালামালগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেট থেকে আরো পড়ুন