ছবি: সংগৃহীত
এবার রাজধানী ঢাকার মোহাম্মদপুরে মিছিল করেছে কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগ। কলেজ গেট এলাকায় হওয়া এ মিছিল থেকে দলটির ১০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (২১ জুন) সকালে তাদেরকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।
আটকদের নাম সজীব সর্দার, মো. নাজির হোসেন, মো. কবির, কালাম ফরাজি, কবির, আলী রাজ হুসাইন, স্বপন, সিরাজ, মো. হেলাল হোসেন ও আসাদ উদ্দিন বলে জানা গেছে।
পুলিশ জানায়, সকালে কলেজগেট এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা মিছিল বের করলে সেখানে কর্তব্যরত পুলিশ তাদের ধাওয়া দিয়ে আটক করে। আটক ব্যক্তিরা মোহাম্মদপুর, আদাবর ও ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, আটক পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রাজনীতি থেকে আরো পড়ুন