আন্তর্জাতিক

লন্ডনে বিবিসির সাবেক সদর দফতর ভবনে আগুন

আর্ন্তজাতিক ডেস্ক:

আর্ন্তজাতিক ডেস্ক:

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১০

লন্ডনে বিবিসির সাবেক সদর দফতর ভবনে আগুন

ছবি: সংগৃহিত

লন্ডনের হোয়াইট সিটিতে অবস্থিত ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাবেক সদর দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হেলিওস নামের ভবনটিতে ভোররাত প্রায় ৩টার দিকে আগুন লাগে।

লন্ডন ফায়ার ব্রিগেড জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে ১৫টি ফায়ার ইঞ্জিন ও প্রায় ১০০ দমকলকর্মী কাজ করছে। হ্যামারস্মিথ, নর্থ কেনসিংটন, কেনসিংটন ও চিসউইক স্টেশন থেকে বিশেষায়িত দমকল দল ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা মোকাবিলায় দুটি ৩২ মিটার উচ্চতার টার্নটেবল ল্যাডারকে পানির টাওয়ার হিসেবে ব্যবহার করে ভবনের উপরের অংশে পানি ছিটানো হচ্ছে।

আগুন মূলত ভবনের উপরের তলায় ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি ফ্ল্যাট, একটি রেস্তোরাঁ, বহিরাগত ডেকিং ও ডাক্টিং ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পূর্ণ চিত্র এখনো জানা যায়নি বলে জানিয়েছে লন্ডন ফায়ার ব্রিগেড।

হেলিওস ভবনের ওয়েবসাইট অনুযায়ী, এখানে ১৬২টি ফ্ল্যাট, একটি জিম ও ৪৭ শয্যার একটি হোটেল রয়েছে। ভবনটি বিবিসির টেলিভিশন সেন্টারের অংশ ছিল, যা ২০১৩ সাল পর্যন্ত বিবিসির প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো।

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন