সিলেটে যুবদলের নেতাকর্মীদের হাতে আটক হওয়ার পর পুলিশের কাছে সোপর্দ করা যুবলীগ নেতা শাহেদ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।
রোববার (২৯ নভেম্বর) সকালে পুলিশ পাহারায় থাকা অবস্থায় হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি।
এর আগে শনিবার (২৮ নভেম্বর) যুবদলের নেতাকর্মীরা শাহেদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় গণপিটুনির শিকার হয়ে গুরুতর আহত হন তিনি। পরে চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পুলিশি পাহারায় তার চিকিৎসা চলছিল।
পুলিশি পাহারায় থাকা অবস্থায় রোববার সকালে পুলিশের নজর এড়িয়ে হাসপাতাল থেকে পালিয়ে যেতে সক্ষম হন শাহেদ। এ ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির এ তথ্য নিশ্চিত নিশ্চিত করেছেন।
সিলেট থেকে আরো পড়ুন