সিলেটের কোম্পানীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আব্দুস সালাম আজাদ (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার দক্ষিণ ঢালারপার এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুস সালাম আজাদ উপজেলার ২ নম্বর পূর্ব ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি দক্ষিণ ঢালারপার গ্রামের আব্দুল গণির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ১৯ মার্চ কোম্পানীগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে আব্দুস সালাম আজাদের সম্পৃক্ততা পাওয়া যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উছমান গনি গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারের পর আব্দুস সালাম আজাদকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন