ছবি: সংগৃহীত
রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে ৬৫ নারীকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন আরএমপির মিডিয়া মুখপাত্র ও ডিবি প্রধান গাজিউর রহমান।
তিনি জানান, তাফসির মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগমের কারণে পকেটমারির আশঙ্কায় পুলিশের বিশেষ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা এবং পকেটমারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৬৫ নারীকে আটক করা হয়।
আটক নারীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসির মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারীর।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর।
বাংলাদেশ থেকে আরো পড়ুন