সিলেট নগরীতে অভিযান চালিয়ে ৭৮ পিস ইয়াবাসহ মো. এয়ামিন (৩৫) নামে এক যুবককে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে নগরীর নাইওরপুল পয়েন্ট এলাকায় নিউ জালালাবাদ হীল নামের দোকানের পাশের গলিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালী মডেল থানার এসআই শিপলু চৌধুরী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ৭৮ পিস ইয়াবাসহ এয়ামিনকে আটক করা হয়।
আটক এয়ামিন সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন সৈদানী কলোনী এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. মিজান।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার টেবিল ১০(ক)/৪১ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৪৮, তারিখ ২২ নভেম্বর ২০২৬।
পুলিশ জানায়, আটক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন