সুনামগঞ্জের তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ ইসলাম উদ্দিন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার(২২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ইসলাম উদ্দিন ওই গ্রামের মৃত ইস্কান্দর ফকিরের ছেলে। পুলিশের দাবি, তিনি উপজেলার গাঁজা ও ভারতীয় নাছির উদ্দিন বিড়ি সিন্ডিকেটের অন্যতম সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাদেকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল রাতে ইসলাম উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ৪৪ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, ইসলাম উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সিলেট থেকে আরো পড়ুন