সিলেট

সিলেটে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার 

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ ১৮:৪৯

সিলেটে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার 

সিলেট নগরীর আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুই সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে আম্বরখানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মুস্তাফিজুর রহমান ওরফে আফজাল (৪৫) এবং সাগর মিয়া (৪৫)। তারা দুজনই সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাসিন্দা। বর্তমানে তারা সিলেট নগরীর পৃথক এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালী মডেল থানার একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। মামলাটি গত ৬ নভেম্বর দায়ের করা হয়। এতে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন