শিক্ষা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ ১৮:৫৭

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় পাসের হার ৬৪ দশমিক ৭৫ শতাংশ।
 
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ছিদ্দিকুর রহমান খান ফলাফল ঘোষণা করেন। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার প্রথম ও দ্বিতীয় বর্ষে ৪৬ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেন।

তাদের মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেন ৩৮ হাজার ১৭৯ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন ১৬ হাজার ২২২ জন।
তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৫০৩ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৭১৬ জন ছাত্র এবং ৪ হাজার ৭৮৭ জন ছাত্রী।
গ্রেডভিত্তিক ফলাফলে ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫, ১ হাজার ৫০৮ জন এ, ৩ হাজার ৩০২ জন এ মাইনাস, ৩ হাজার ৫২৪ জন বি, ২ হাজার ১০৭ জন সি এবং ৪৬ জন ডি গ্রেড পেয়েছেন।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (result.bou.ac.bd) এইচএসসি পরীক্ষার ফলাফল পাওয়া যাচ্ছে। 

শিক্ষা থেকে আরো পড়ুন