হবিগঞ্জের চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা মো. একরামুল হক এমরানকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার আমুরোড বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার এমরান উপজেলার ২ নম্বর আহম্মদাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। তিনি আমুরোড বাজারের গোছাপাড়া গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর রাতেই এমরানকে চুনারুঘাট থানায় নেওয়া হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এমরানকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন