অর্থনীতি

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

নতুন সিলেট ডেস্ক :

নতুন সিলেট ডেস্ক :

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬ ১০:৪৮

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

ছবি সংগৃহীত :

দেশের বাজারে টানা তিন দফায় কমেছে সোনার দাম। সর্বশেষ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে শুক্রবার (১৩ নভেম্বর) ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

বাজুসের নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

নতুন মূল্যতালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

এর আগে বুধবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছিল বাজুস। তখন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। সর্বশেষ দফার মূল্যহ্রাসের ফলে মাত্র দুই দিনের ব্যবধানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে মোট ৪ হাজার ৯৫৭ টাকা।

এ নিয়ে টানা তিন দফায় সোনার দাম কমাল বাজুস। এই তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরিতে মোট দাম কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা। তবে এর আগে টানা তিন দফায় সোনার দাম বাড়িয়েছিল সংগঠনটি। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম সম্মিলিতভাবে বেড়েছিল ১২ হাজার ৭২ টাকা।

এদিকে সোনার দাম কমলেও দেশের বাজারে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে রুপা।

বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৮৩ টাকায়। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা।

সোনার বাজারে ধারাবাহিক দরপতনে ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি তৈরি হলেও রুপার বাজারে আপাতত কোনো পরিবর্তন আসেনি।

অর্থনীতি থেকে আরো পড়ুন