অর্থনীতি

রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ ১৭:৩৮

রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র রমজান মাসে ১০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় ও সরবরাহ স্বাভাবিক রাখতে বাকিতে আমদানির সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমদানিকারকদের সর্বোচ্চ ৯০ দিন বা তিন মাসের ঋণ সুবিধা দেওয়া হবে।

​বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট (এফইপিডি) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে অনুমোদিত ডিলারদের (এডি) পাঠানো হয়েছে।

​সার্কুলারে জানানো হয়, চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম তেল), চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর এই পণ্যগুলোর বাণিজ্যিক আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ৯০ দিনের বাকিতে আমদানির সুযোগ মিলবে।

​বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এফইপিডি-১) নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে। তবে আগের অন্যান্য প্রাসঙ্গিক নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

​ব্যাংকগুলোকে তাদের সংশ্লিষ্ট গ্রাহকদের বিষয়টি দ্রুত অবহিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

অর্থনীতি থেকে আরো পড়ুন