সিলেট

হবিগঞ্জে টিলা কাটায় লাখ টাকা জরিমানা

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ ১৬:৫৬

হবিগঞ্জে টিলা কাটায় লাখ টাকা জরিমানা

হবিগঞ্জের নবীগঞ্জে অবৈধভাবে পাহাড়ের টিলার মাটি কাটার দায়ে মো. শাহ জহুরুল হক নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসআরবি-৯, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর)দিবাগত রাত ১টা ৫ মিনিট থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ১১ নম্বর গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর, হবিগঞ্জের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাহাড়ের টিলার মাটি কাটার অভিযোগে মো. শাহ জহুরুল হককে আটক করা হয়।

পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারায় তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিমালিকানাধীন পাহাড় ও টিলা কাটা বা মোচন করা নিষিদ্ধ। অবৈধভাবে পাহাড় বা টিলার মাটি কাটার ফলে ভূমিক্ষয়, জীববৈচিত্র্যের ক্ষতি এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়।

এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিলেট থেকে আরো পড়ুন