সিলেট

হবিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফার্মেসিতে জরিমানা

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ ১৫:৪৮

হবিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফার্মেসিতে জরিমানা

হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হারুন ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহারের দায়ে ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১৯-এর ৩৫ ধারায় হারুন ফার্মেসির মালিক জাবেল আহমেদকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল আজম, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ, ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বাদশা মিয়া ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোনাই মিয়াসহ স্থানীয় ব্যবসায়ীরা।

সিলেট থেকে আরো পড়ুন