সিলেট

হবিগঞ্জে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬ ১৭:৩৩

হবিগঞ্জে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

হবিগঞ্জের লাখাইয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বুল্লা ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক রুপম গোপকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের কানু গোপের ছেলে।

লাখাই থানা সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে এবং লাখাই থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি হওয়ায় রুপম গোপকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন