বাংলাদেশ

ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ ১২:১৪

ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ

প্রতিকী ছবি

যশোরের কেশবপুর উপজেলার একটি ধানখেতের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের কমলাপুর-ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানখেতের পাশে মরদেহ দুটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পরে তারা পুলিশকে খবর দেন। রাত ১০টার দিকে কেশবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

স্থানীয় বাসিন্দা ইদ্রিস আলী জানান, রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এর উৎস খুঁজতে গিয়ে নারী ও পুরুষের মরদেহ দুটি দেখতে পান।

ধানখেতের পাশে ছোট একটি খালের কাছে মরদেহ দুটি পড়ে ছিল।

খবর পেয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে মরদেহ দুটির পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

বাংলাদেশ থেকে আরো পড়ুন