প্রতিকী ছবি:
সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫১ জনে।
শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯১ শিশু। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ৭৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। বাকি ১ হাজার ৩১৬ শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৪৬ শিশু। অন্যদিকে, পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মৃত্যু হয়েছে আরও ১০৫ শিশুর। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫১ জনে।
একই সময়ে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ২৭ হাজার ৬৭৩ জন। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৭৭০ শিশুর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২ হাজার ৬৩৯ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৯৪ হাজার ৩৯৯ শিশু।
স্বাস্থ্য থেকে আরো পড়ুন