খেলাধুলা

যে কারণে মিরপুরে টেস্টের একাদশে নেই মুশফিক

স্পোর্টস ডেস্ক:

স্পোর্টস ডেস্ক:

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ১২:১৩

যে কারণে মিরপুরে টেস্টের একাদশে নেই মুশফিক

ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। ইনজুরির কারণে এই ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছে ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম।

বুধবার (২৮ অক্টোবর) এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ফিজিও বায়েজিদ হোসেন।

বায়েজিদ বলেন, মুশফিকুর রহিম মঙ্গলবার প্র্যাকটিসের সময় ডান হাতের তর্জনীতে ব্যথা পেয়েছে। এরপর থেকে ও পর্যবেক্ষণে ছিল। আজ সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি। এটা একটা কনটিউশন ইনজুরি। আমরা আশা করছি, আগামী তিন দিনের মধ্যে এটা সেরে যাবে এবং পরের টেস্টের জন্য প্রস্তুত থাকবে।

মুশফিকের জায়গায় সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তার। এরপর গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে ৩৫০ রানের ইনিংস খেলেছেন। এদিকে চোট কাটিয়ে একাদশে ফিরেছেন লিটন দাস।

খেলাধুলা থেকে আরো পড়ুন