সিলেট

সিলেটে ভারতীয় পণ্যসহ আটক ৩ যুবক

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ ১৩:৫৪

সিলেটে ভারতীয় পণ্যসহ আটক ৩ যুবক

সিলেটের জৈন্তাপুরে পুলিশ চেকপোস্টে ঢাকাগামী একটি বাস তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিন যুবককে আটক করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জৈন্তাপুর থানাধীন হরিপুর পুলিশ চেকপোস্টে ‘ঢাকা এক্সপ্রেস’ নামের একটি বাসে তল্লাশি চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-৭০০৮।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন রঙ ও কোম্পানির ২০টি ভারতীয় মাঝারি আকারের কম্বল, ১০ হাজার ১২৮ প্যাকেট ভারতীয় ওরিও বিস্কুট, পেপার বোট সুইং কোকোনাট  ওয়াটার ড্রিংকের ১ হাজার ৩৬০ বোতল, আমুল কুল কেশর ফ্লেভারের ৭০০ বোতল, কাভেরি মেহেদি কোনের ৯৫ প্যাকেট, সোন পাপড়ি এলাচির ২০৪ প্যাকেট, ক্লিনিক প্লাস হেলথ শ্যাম্পুর ২১০ বোতল এবং ২ হাজার ১৫০ পিস সাফারি চকলেট।

জব্দ করা পণ্যের মোট মূল্য ৩ লাখ ৩৭ হাজার টাকা বলে জানানো হয়েছে।হিসাব করুন

এ ঘটনায় আটককৃত ব্যক্তিরা হলেন— জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাওকুড়া গ্রামের মো. জুয়েল আহম্মেদ (৩১), ঢাকার পল্লবী এলাকার মো. এনামুল হক (৪২) এবং শেরপুর জেলার শেরপুর উপজেলার বালুরঘাট হেরুয়া এলাকার মো. ইমরান হোসাইন (২৬)।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় আটককৃত তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সোমবার সকালে পুলিশ পাহারায় তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন