সিলেট

সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদসহ যুবক আটক

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ ১৪:১৭

সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদসহ যুবক আটক

সিলেটের জৈন্তাপুরে সিএনজিচালিত অটোরিকশার বনেট তল্লাশি করে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মদ বহনের অভিযোগে অটোরিকশার চালক নুরুল ইসলাম আকাশকে (২৭) আটক করা হয়েছে। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩৬ হাজার টাকা।

রোববার (১৮ অক্টোবর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে জৈন্তাপুরের শাপলা ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিলেট-থ-১১-৬৯০২ নম্বরের সিএনজিচালিত অটোরিকশাটির বনেট তল্লাশি করে মদগুলো উদ্ধার করা হয়। একই সঙ্গে অটোরিকশাটিও জব্দ করে পুলিশ।

আটক নুরুল ইসলাম আকাশ সিলেটের এয়ারপোর্ট থানাধীন সাহেববাজার রোডের লীলাপাড়া ছড়ারপাড় গ্রামের তাজুল ইসলামের ছেলে।

জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈকত মাসুদ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এ তথ্য নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, মামলা দায়েরের পর আটক ব্যক্তিকে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হবে।

সিলেট থেকে আরো পড়ুন