সিলেট

সিলেট সীমান্তে সাড়ে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ ১৪:০৮

সিলেট সীমান্তে সাড়ে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পণ্যসহ প্রায় ১৫ লাখ ৫০ হাজার টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় টমেটো, কম্বল, মাল্টা, আপেল, কমলা, জিরা, প্রসাধনসামগ্রী, চকলেট ও আলু।

রোববার (১৮ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)–এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, প্রতাপপুর, ডিবিরহাওর, বিছনাকান্দি, সংগ্রাম ও পান্থুমাই বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এসব অভিযানে বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করতে সক্ষম হন বিজিবি সদস্যরা। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১৫ লাখ ৫০ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্য প্রবেশ বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন