মৌলভীবাজারের জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করে জুড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
জুড়ী থানার এসআই (নিরস্ত্র) এস.এম জামিল হাসান অনিক বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি (নম্বর ০৩/১৫/১০/২৬) দায়ের করেন।
মামলায় উপজেলার বেলাগাঁও গ্রামের ধন মিয়ার পুত্র দুবাই প্রবাসী মো. শামিম মোল্লা (২৫), জাঙ্গীরাই গ্রামের মো. চাঁন মিয়ার পুত্র হাবিবুর রহমান জয় (৩৪), পাতিলাসাঙ্গন (মাধবটিলা) গ্রামের আশরাফ আলীর পুত্র শাহরিয়ার মাহবুব (৩৮), ভবানীপুর গ্রামের মৃত কবির আহমদের পুত্র এ আর সাজেদ (২৮), বড় ধামাই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে ও পূর্বজুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ (৬৫), বড়ধামাই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে ও পূর্বজুড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রুয়েল উদ্দিন (৪৪), বাছিরপুর গ্রামের মৃত বিনোদ পালের ছেলে ও পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক বিন্দু পাল (৫৪), মাধবটিলা (পাতিলাসাঙ্গন) গ্রামের আব্দুল গণি বাবুলের পুত্র সিদ্দিকুর রহমান সুমন (৪০), বড় ধামাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. তজমুল আলীর পুত্র ও পূর্ব জুড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. আছলম উদ্দিন (৪৪), ভোগতেরা গ্রামের মৃত নানু মিয়ার পুত্র, জুড়ী উপজেলা সিএনজি চালক সমিতির সাবেক সভাপতি ও জায়ফরনগর ইউপি সদস্য ফয়জুল ইসলাম ছোট কালা (৪৬), ভোগতেরা গ্রামের শাহাজাহান কবির এর পুত্র ও জুড়ী উপজেলা সিএনজি চালক সমিতির সাধারণ সম্পাদক মাজেদুল (৪০), ভবানীপুর গ্রামের মৃত চেরাগ মিয়ার পুত্র মিজানুর রহমান খোকন (৪০), পাতিলাসাঙ্গন গ্রামের আনাছ উদ্দিন এর পুত্র আশরাফুল ইসলাম আশরাফ (২৪), পাতিলাসাঙ্গন গ্রামের আং গনি বাবুল এর পুত্র শিপার মিয়া (৪২), নয়াগ্রাম এর জয়নাল আবেদীন এর পুত্র সাইদুল ইসলাম (৩০), কালীনগর গ্রামের মৃত আব্দুল কুদ্দুস এর পুত্র ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জুয়েল আহমদ ওরফে জুয়েল রানা (৩৬) ও ভবানীপুর গ্রামের আব্দুল জলিল এর পুত্র তারেক হাসান (৪০)সহ অজ্ঞাননামা ৩০/৩৫ জনকে আসামী করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে জুড়ী উপজেলার ৫ নম্বর জায়ফরনগর ইউনিয়নে উপজেলা পরিষদের সামনের কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে ২ নং আসামী হাবিবুর রহমান জয় এর নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫০/৬০ জন সদস্য ঝটিকা মিছিল বের করে। মিছিলের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। মিছিলকারীরা পরস্পর যোগসাজসে একত্রিত হয়ে মিছিল করে জননিরাপত্তা ও বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্নকরার উদ্দেশ্যে জনগণের মধ্যে আতংক সৃষ্টি করে।
মামলার তদন্ত কর্মকর্তা জুড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আব্দুল মালিক (পিপিএম) বলেন- এ মামলায় শামীম মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য- গত বুধবার (১৪ অক্টোবর) ভোর সাড়ে ৬টায় জুড়ী কলেজ ছাত্রলীগ (নিষিদ্ধ) নেতা হাবিবুর রহমান জয়ের নেতৃত্বে মুখোশ পরা ৭/৮ জন লোক উপজেলা পরিষদের সামনে কুলাউড়া-বড়লেখা সড়কে মিছিল করে এর একটি ভিডিওি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়। শেখ হাসিনার আগমনকে স্বাগত জানিয়ে এবং আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদ করে মিছিলে শ্লোগান দেয়া হয়।
সিলেট থেকে আরো পড়ুন