সিলেট

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, আটক ২

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ ১৭:২৫

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, আটক ২

সিলেট নগরীতে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৩ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ফুচকাসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি পিকআপ গাড়িসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে নগরীর মহাজনপট্টিতে চেকপোস্ট ডিউটিকালে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্টে একটি সাদা ও পীত রঙের পিকআপ গাড়িকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে কাষ্টঘর-সোবহানীঘাটগামী সড়কের কাষ্টঘর মোড়সংলগ্ন মেসার্স ইউসুফ এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তা থেকে পিকআপ গাড়িসহ দুইজনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন, মৌলভীবাজার জেলার জুড়ী থানার বেলাগাঁও এলাকার মো. লিয়াকত আলীর ছেলে মো. আতাউর রহমান (৩৫) এবং সিলেট জেলার গোলাপগঞ্জ থানার ফুলবাড়ী এলাকার মৃত পচন আলীর ছেলে জেবুল আহমদ (৫৫)।

পুলিশ জানায়, ঢাকা মেট্রো-ঠ-১১-৭৪৪৩ নম্বরের পিকআপ গাড়িটি তল্লাশি করে ৯৮০ প্যাকেট ভারতীয় ফুচকা, ২০০ প্যাকেট গুঁড়া বিট লবণ, ১০০ প্যাকেট টি-সল্ট এবং ৫০ কেজি সাইট্রিক অ্যাসিড উদ্ধার করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটির নম্বর ২০, তারিখ ১৩ অক্টোবর ২০২৬।

আটক দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট থেকে আরো পড়ুন