খেলাধুলা

জন্মদিনে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস

স্পোর্টস ডেস্ক:

স্পোর্টস ডেস্ক:

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ ১৫:৪৬

জন্মদিনে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস

ছবি: সংগৃহীত

ব্যাট হাতে হাফসেঞ্চুরি ও সেঞ্চুরি করার পর এবার উইকেটের পেছনে অনন্য এক কীর্তি গড়েছেন লিটন দাস। টেস্ট ক্রিকেটের ইতিহাসে একই ম্যাচে হাফসেঞ্চুরি, সেঞ্চুরি এবং উইকেটকিপার হিসেবে ৯টি ডিসমিসালের রেকর্ড গড়েছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার।

মঙ্গলবার(১৩ অক্টোবর )নিজের ৩২তম জন্মদিনে এই কীর্তি গড়েন তিনি।

ম্যাচের প্রথম ইনিংসে ৫৩ রান এবং দ্বিতীয় ইনিংসে ১০২ রান করেছিলেন লিটন।

এরপর ৯ ডিসমিসাল। এর আগে এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের দখলে।
১৯৬৬ সালে একই টেস্টে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরির পাশাপাশি উইকেটকিপার হিসেবে আটটি ডিসমিসাল করেছিলেন তিনি। লিন্ডসকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন লিটন।

আবুধাবিতে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের শেষ দিনে প্রথম সেশনে দীর্ঘ সময় উইকেটের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। এমন পরিস্থিতিতে লাঞ্চ বিরতির ঠিক আগে এবাদত হোসেনের বলে ইকরাম আলিখিলকে ফিরিয়ে স্বস্তি এনে দেন লিটন। দুর্দান্ত ডাইভ দিয়ে এক হাতে ক্যাচ নিয়ে ৩৩ রান করা ইকরামকে ফেরান বাংলাদেশের এই উইকেটকিপার-ব্যাটার। তাতেই পূর্ণ হয় তার রেকর্ড গড়ার কীর্তি।

মঙ্গলবারই ৩২ বছরে পা দিয়েছেন লিটন। ব্যাট হাতে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরির পর উইকেটের পেছনেও এমন কীর্তি গড়ে জন্মদিনটিকে স্মরণীয় করে রাখলেন বাংলাদেশের এই ক্রিকেটার।

খেলাধুলা থেকে আরো পড়ুন