বাংলাদেশ

প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্যসহ কাভার্ডভ্যান আটক

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ ১৫:০৯

প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্যসহ কাভার্ডভ্যান আটক

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় অবৈধ জিরাসহ একটি কাভার্ডভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (২৫-বিজিবি) সরাইল ব্যাটালিয়ন। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে (২৫-বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ চোরাচালন বন্ধে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্প। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে সন্দেহজনক তল্লাশির জন্য থামাতে নির্দেশ দেওয়া হয়।

কিন্তু গাড়িতে থাকা লোকজন অভিযানের বিষয়টি টের পেয়ে গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে কাভার্ডভ্যানটি তল্লাশি করে ১০ হাজার ৫০০ কেজি ভারতীয় অবৈধ জিরা জব্দসহ কাভার্ডভ্যানটি আটক করা হয়।
জব্দ করা এসব অবৈধ মালামালের মূল্য আনুমানিক ১ কোটি ৩৪ লাখ টাকা। 
 
২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, ভারতীয় জিরাসহ আটক কাভার্ডভ্যান আখাউড়া কাস্টমস্ অফিসে জমা দেওয়া হয়েছে।

সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন