অর্থনীতি

সূচক বেড়ে পুঁজিবাজারে চলছে লেনদেন

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ ১২:২১

সূচক বেড়ে পুঁজিবাজারে চলছে লেনদেন

ছবি: সংগৃহীত

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১১ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বাড়ার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। 

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৮৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৮৮ ও ২১০৫ পয়েন্টে রয়েছে।

এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৯০ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
রোববার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ার।
 
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো-বেক্সিমকো, ইভেন্সি টেক্সটাইল, সোনালী আঁশ, সায়হাম টেক্সটাইল, জিকিউ বলপেন, সিমটেক ইন্ডাস্ট্রি, শাইনপুকুর সিরামিক, ওরিয়ন ইনফিউশন, ডরিন পাওয়ার ও সার্প ইন্ডাস্ট্রি।

এর আগে রোববার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ২০ পয়েন্ট।

সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ১২ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৮৪ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৬৫ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ের মধ্যে ১৩টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১টি কোম্পানির শেয়ারের দর।

অর্থনীতি থেকে আরো পড়ুন