হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার জলসুখা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাটুলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সৌরভ দেবনাথ ওই গ্রামের নাথহাটির নিপো দেবনাথের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে গরুর খাবারের জন্য নদীর পাড়ে কচুরিপানা কাটতে যান সৌরভ। এ সময় কচুরিপানা কাটার একপর্যায়ে একটি বিচ্ছু তাঁকে কামড় দেয়। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সৌরভ তাঁদের জানান, কাঁকড়ার মতো দেখতে একটি প্রাণী তাঁকে কামড় দিয়েছে।
এরপর স্বজনেরা দ্রুত সৌরভকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সিলেট থেকে আরো পড়ুন