প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ ১৬:৪৩
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ম্যাচের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এ ফাইনাল ম্যাচ উদ্বোধন করা হয়। খেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শাবিপ্রবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার ও অন্যান্য নেতাকর্মীরা।
উদ্বোধনী বক্তব্যে উপ-উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা কেবল স্বাস্থ্যই ভালো রাখে না, শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, নেতৃত্ব ও শৃঙ্খলাবোধ গড়ে তোলে। সুন্দর ও সুস্থ ক্যাস্পাস গঠনে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
শিক্ষা থেকে আরো পড়ুন