সিলেট

গোয়াইনঘাটে  বিপুল পরিমাণ  ইয়াবাসহ আটক ১

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪২

গোয়াইনঘাটে  বিপুল পরিমাণ  ইয়াবাসহ আটক ১

সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছইদুল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তাকে যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

শনিবার (২৬ সেপ্টেম্বর ) সকাল ১০টা ২০ মিনিটের দিকে গোয়াইনঘাট থানাধীন ৭ নম্বর নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দ্রাগাঁও সাকিনস্থ পিয়াইনগুল কলিম উল্লা উচ্চ বিদ্যালয়ের সামনে সিলেট-ভোলাগঞ্জ সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) শাহাব উদ্দিন খান সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন

আটককৃত ছইদুল মিয়া গোয়াইনঘাট উপজেলার মিত্রিমহল এলাকার মৃত আব্দুল মনাফের ছেলে। তার হেফাজত থেকে একটি কালো রঙের বায়ুনিরোধক পলিব্যাগে রাখা ১৯০ পিস গোলাপি রঙের কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় ছইদুল মিয়ার বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা নং-২৪(৯)২৬ দায়ের করা হয়েছে। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটককৃত আসামিকে যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে

সিলেট থেকে আরো পড়ুন