সিলেট

হবিগঞ্জে নতুন মোবাইল ফোন ঘিরে বিরোধ, যুবকের করুণ পরিণতি

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ ২০:১১

হবিগঞ্জে নতুন মোবাইল ফোন ঘিরে বিরোধ, যুবকের করুণ পরিণতি

প্রতিকী ছবি

হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোন নিয়ে বিরোধের পর মো. রহিম মিয়া (২৩) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে মাধবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্ব মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। রহিম মিয়া ওই গ্রামের আবুল বাশারের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন মোবাইল ফোন কেনার পর সেটি নিয়ে স্ত্রীর সঙ্গে রহিম মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি ঘরের ভেতরে গিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সিলেট থেকে আরো পড়ুন