সিলেট

সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

নতুন সিলেট প্রতিবেদক :

নতুন সিলেট প্রতিবেদক :

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ ২২:৩৬

সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

সুনামগঞ্জ পৌর শহরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

 

 

শনিবার (২৯ আগস্ট) সকালে শহরের ওয়েজখালী এলাকায় এ মিছিল করা হয়। মিছিলটি শহরের ওয়েজখালী পয়েন্ট থেকে বের করে সুনামগঞ্জ-সিলেট সড়কের পল্লী বিদ্যুৎ সমিতির দিকে যায়।

পরে বিকেলে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন সুনামগঞ্জ ছাত্রলীগের দীপংকর কান্তি দে, সহসভাপতি অরিন্দম মৈত্র অমিও, সামছুল আবেদীন রাজনসহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, শহরে ছাত্রলীগের মিছিল করার বিষয়ে তিনি জানেন না। বিষয়টি তার নজরে পড়েনি।

ফেসবুকে প্রচার হওয়া ভিডিও দেখে ও খোঁজ নিয়ে জানা গেছে, মিছিলটির নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি অরিন্দম মৈত্র অমিও, সামছুল আবেদীন রাজন ও ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেনসহ আরও কয়েকজন।

মিছিলের ব্যানারে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ছবি ছিল। ব্যানারের নিচে লেখা ছিল- দীপঙ্কর কান্তি দে, সভাপতি, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ।

সিলেট থেকে আরো পড়ুন