সিলেট

হবিগঞ্জে প্রতিপক্ষের হামলায় খামারি নিহত

নতুন সিলেট ডেস্ক :

নতুন সিলেট ডেস্ক :

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ ১০:১৬

হবিগঞ্জে প্রতিপক্ষের হামলায় খামারি নিহত

ছবি সংগৃহীত :

হবিগঞ্জের বাহুবলে প্রতিপক্ষের হামলায় সায়েদ মিয়া (৪৮) নামে এক খামারি নিহত হয়েছেন। নিহত সায়েদ মিয়া বাহুবল উপজেলার চারগাঁও (ভৈরবীকোনা) গ্রামের মৃত আজমত উল্লাহর ছেলে।

শুক্রবার (২৮ আগস্ট) উপজেলার হরহরিয়া গ্রামে নিজ মুরগির খামারে অবস্থানকালে তার ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন।

স্থানীয়দের অভিযোগ, শুক্রবার হরহরিয়া গ্রামের মুরগির খামারে অবস্থান করছিলেন সায়েদ মিয়া। এ সময় লালটিলা এলাকার সুতিন গ্রামের ‘মকবুল গ্রুপ’-এর সদস্যরা তার ওপর হামলা চালায়। এতে সায়েদ মিয়া গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) তদন্ত মো. ইকতার মিয়া বলেন, ঘটনাটি জানতে পেরেছি। ঘটনার কারণ ও হামলাকারীদের বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

সিলেট থেকে আরো পড়ুন