সিলেট

সিলেট সীমান্তে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

নতুন সিলেট প্রতিবেদন:

নতুন সিলেট প্রতিবেদন:

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ ১৬:১১

সিলেট সীমান্তে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু, মহিষ, জিরা, কসমেটিকস ও বাংলাদেশ থেকে পাচারের সময় বাংলাদেশি ট্রাউজারসহ প্রায় ১৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

সোমবার (২৪ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। বাংলাবাজার, বিছনাকান্দি, সোনারহাট ও প্রতাপপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির পৃথক অভিযানে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় গরু, মহিষ, জিরা, কসমেটিকস এবং বাংলাদেশ থেকে পাচারের সময় বাংলাদেশি ট্রাউজার জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১৫ লাখ ৫০ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত চোরাচালানী মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিলেট থেকে আরো পড়ুন