বাংলাদেশ

পুলিশ লাইন্সে মাদরাসাছাত্রদের হামলা

নতুন সিলেট ডেস্ক :

নতুন সিলেট ডেস্ক :

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ ১৬:০৩

পুলিশ লাইন্সে মাদরাসাছাত্রদের হামলা

ছবি সংগৃহীত :

অতিরিক্ত শব্দে গান-বাজনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে  মাদরাসাছাত্রদের হামলার ঘটনা ঘটেছে। এতে পণ্ড হয়ে গেছে জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় পুলিশের লাঠিচার্জ ও শিক্ষার্থীদের পাল্টা হামলায় শিক্ষার্থী-পুলিশসহ ৩০ জন আহত হয়েছেন।

 

 

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে।

পুলিশ, মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয় লোকজন জানান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর আগমন উপলক্ষ্যে মঙ্গলবার রাতে পুলিশ লাইন্সের ভেতরে জেলা পুলিশের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। জাসাস সদস্যরা এতে সংগীত পরিবেশন করছিলেন। এ সময় পার্শ্ববর্তী দারুল আরকাম মাদরাসার শিক্ষার্থীরা সেখানে গিয়ে শব্দ কমাতে বলেন। এ নিয়ে পুলিশ ও মাদরাসা ছাত্রদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইন্সের ভেতরে ঢুকে সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে লাঠিচার্জ করলে ছাত্ররাও ঢিল ছুড়তে শুরু করেন।

এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দারুল আরকাম মাদরাসার কয়েকজন শিক্ষার্থী জানান, বুধবার (১৯ আগস্ট) তাদের মাদরাসায় পরীক্ষা রয়েছে। গান বাজনার অতিরিক্ত শব্দে তাদের সমস্যা হচ্ছিল। তাই প্রথমে তারা কয়েকজন পুলিশ লাইন্সের ভেতরে গিয়ে সাউন্ড কমানোর জন্য বলেন। পরে প্রথমে কমালেও পরে তারা আবারও সাউন্ড বাড়িয়ে দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে ছাত্রদের বাদানুবাদ শুরু হলে পুলিশ লাঠিচার্জ করে ছাত্রদের আহত করে।

এ বিষয়ে জানতে সাংবাদিকরা জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফের ফোনে কল করলেও তিনি কোনো সাড়া দেননি।

বাংলাদেশ থেকে আরো পড়ুন