স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭২৩

স্বাস্থ্য ডেস্ক:

স্বাস্থ্য ডেস্ক:

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ ১৯:২৬

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭২৩

ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে। একই সময়ে নতুন করে আরও ৭২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তথ্যটি সকাল আটটা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টার হিসাব অনুযায়ী তৈরি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ৭২৩ জনকে নিয়ে চলতি বছর দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২১ হাজার ৫৫০ জনে। তবে এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭১২ জন রোগী। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৮৯৪ জন।

২৪ ঘণ্টার বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, নতুন আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৩২০ জন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া বরিশাল বিভাগে ১০১ জন, খুলনায় ৯৮, চট্টগ্রামে ৮৩, রাজশাহীতে ৬৩ এবং ময়মনসিংহ বিভাগে ৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের মাসভিত্তিক ডেঙ্গুর পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২ জন করে, মে মাসে ১ জন, জুনে ১৩ জন এবং জুলাই মাসে সর্বোচ্চ ৩৬ জনের মৃত্যু হয়। চলতি আগস্ট মাসের প্রথম ১২ দিনেই ৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু রেকর্ড করা হয়েছে।

স্বাস্থ্য থেকে আরো পড়ুন