বাংলাদেশ

স্কুলে যাওয়ার পথে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

নতুন সিলেট ডেস্ক :

নতুন সিলেট ডেস্ক :

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ ২০:৩৮

স্কুলে যাওয়ার পথে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

ছবি সংগৃহীত :

খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় বিদ্যালয়ে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শরিফ হোসেন ( ২৬) নামে অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত শরিফকে আটক করে। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

আটক শরিফ হোসেন সিঙ্গিনালা এলাকার বাসিন্দা এহসানুল হক ওরফে রুবেল ভান্ডারির বাড়িতে গরুর খামারে কাজ করেন।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, সকালে স্কুলে যাওয়ার পথে শরিফ শিশুটিকে একা পেয়ে পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে সে বিষয়টি তার এক সহপাঠী ও বিদ্যালয়ের এক শিক্ষিকাকে জানায়।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

বাংলাদেশ থেকে আরো পড়ুন