সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৩০ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগ মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।
এসএমপি সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত ২৪ ঘণ্টার অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারী, বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত ব্যক্তি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী অভিযুক্তসহ মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়।
এদিকে, ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ১৭৫টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৭৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ১০১টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
সিলেট মহানগর পুলিশ বলেছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপদ সিলেট গড়ে তুলতে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সিলেট থেকে আরো পড়ুন