ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে একটি ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) দিবাগত রাতে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় আনোয়ার হোসেন খোকন প্রবাসে অবস্থানরত নেতাকর্মীদের দলীয় আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং সাংগঠনিক সমন্বয় জোরদারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় প্রবাসী নেতাকর্মীদের অনলাইনের মাধ্যমে সদস্যপদ ফরম পূরণ করে দলের পূর্ণাঙ্গ সদস্যপদ গ্রহণের আহ্বানও জানানো হয়। এতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে, মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রবাসে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, সাংগঠনিক ভিত্তি শক্তিশালীকরণ এবং বিভিন্ন দেশের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধিতে এ ধরনের মতবিনিময় সভা ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রবাস থেকে আরো পড়ুন