প্রবাস

আলজেরিয়ার জেল থেকে দেশে ফিরলেন চার বাংলাদেশি

প্রবাস ডেস্ক :

প্রবাস ডেস্ক :

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ ২১:০২

আলজেরিয়ার জেল থেকে দেশে ফিরলেন চার বাংলাদেশি

ছবি সংগৃহীত :

আলজেরিয়ায় আটক চার বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে তারা আলজেরিয়া থেকে বাংলাদেশে ফেরত আসেন।

আলজেরিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, আলজেরিয়ায় বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট ছাড়া অবস্থানের অভিযোগে দেশটির পুলিশ তাদের আটক করেছিল। 

২০২৫ সালের ১৩ জানুয়ারি আলজেরিয়ার পুলিশ মোট ১৪ বাংলাদেশিকে আটক করে।


তাদের বেশিরভাগই মানবপাচারকারীদের মাধ্যমে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেছিলেন। বিষয়টি জানার পরপরই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ দূতাবাস এবং তাদের আইনি সহায়তার জন্য একজন আইনজীবী নিয়োগ করে।

পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বিষয়টি তদারকি করে।
পরবর্তীতে ২০২৬ সালের ৩০ জুন আদালত চার বাংলাদেশিকে কারাগার থেকে মুক্তির রায় দেন।

এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ৩০ জুলাই তারা দেশে ফিরে আসেন।
আলজেরিয়ায় বাংলাদেশ দূতাবাস আরও জানায়, বাকি ১০ বাংলাদেশির দ্রুত মুক্তি এবং নিরাপদ প্রত্যাবাসনের জন্য দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। একইসঙ্গে আটক ব্যক্তিদের পরিবারের সদস্যদেরও তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে নিয়মিত জানানো হচ্ছে।

প্রবাস থেকে আরো পড়ুন