সিলেট

সিলেটে অভিযানে ৪১ জন গ্রেফতার, ১৩৯ যানবাহনের বিরুদ্ধে মামলা 

নতুন সিলেট প্রতিবেদক :

নতুন সিলেট প্রতিবেদক :

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ ১৭:৫৪

সিলেটে অভিযানে ৪১ জন গ্রেফতার, ১৩৯ যানবাহনের বিরুদ্ধে মামলা 

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশ ১৩৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

এসএমপি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১২টা থেকে শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি এবং মেট্রো অধ্যাদেশে বিভিন্ন অপরাধে অভিযুক্তসহ মোট ৪১ জনকে গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালে ৪৬৫ কেজি ভারতীয় টমেটো উদ্ধার করা হয়েছে।

এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মোট ১৩৯টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৫৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৮৬টি যানবাহন আটক করা হয়েছে।

এসএমপি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। পাশাপাশি নিরাপদ ও শান্তিপূর্ণ সিলেট গড়ে তুলতে মহানগরজুড়ে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সিলেট থেকে আরো পড়ুন