শিক্ষা

প্রযুক্তিগত দক্ষতা বিকাশে  শাবিপ্রবিতে পেট্রোক্স-২০২৬ কেস কম্পিটিশন অনুষ্ঠিত

নতুন সিলেট ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ ২০:৩৭

প্রযুক্তিগত দক্ষতা বিকাশে  শাবিপ্রবিতে পেট্রোক্স-২০২৬ কেস কম্পিটিশন অনুষ্ঠিত

 

প্রযুক্তিগত দক্ষতা বিকাশের লক্ষ্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের ১৩তম নির্বাহী কমিটির উদ্যোগে  দিনব্যাপী পেট্রোক্স-২০২৬ কেস কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে । 


শুক্রবার ( ৩১ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষভবন ' ই ' এর নিচতলায় এ কর্মসূচি  অনুষ্ঠিত হয়েছে। 

 শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান, বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা, গবেষণামূলক দৃষ্টিভঙ্গি, সৃজনশীল সমস্যা সমাধান, পোস্টার ডিজাইন এবং পেশাদার উপস্থাপনা দক্ষতা বিকাশের লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।

 প্রতিযোগিতায় পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক পর্যায়ের মোট ১৮টি দল এবং ৫৩ জন শিক্ষার্থী দলগতভাবে অংশগ্রহণ করেন।প্রতিযোগিতার মূল কেস ছিল,  'নির্ধারিত বাজেটের মধ্যে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে একটি সর্বোত্তম জ্বালানি কাঠামো নকশা ও তার যৌক্তিক বিশ্লেষণ উপস্থাপন করতে হবে।'

 

প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ -এর  ফ্যাকাল্টি সদস্যবৃন্দ এবং সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টার -এর ১৩তম নির্বাহী কমিটি -এর সভাপতি, সহ-সভাপতি এবং সিনিয়র কার্যনির্বাহী সদস্য বিচার কার্যক্রমে অংশ নেন।

পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জাকির জাকারিয়া  বলেন, “এটি ছিল সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টার -এর একটি সাহসী উদ্যোগ । এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য চ্যাম্পিয়ন বা রানার-আপ নির্বাচন করা নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে চিন্তাশক্তি, সমস্যা বিশ্লেষণের সক্ষমতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করা। এমন উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”


একই বিভাগের অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক  বলেন, “ভবিষ্যতেও বিভাগে এ ধরনের শিক্ষামূলক ও দক্ষতাভিত্তিক আয়োজন অব্যাহত থাকবে, যাতে শিক্ষার্থীরা নিজেদের সম্ভাবনা ও সক্ষমতা আরও কার্যকরভাবে তুলে ধরতে পারে।"

 অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে  পুরস্কার বিতরণ করা হয়

শিক্ষা থেকে আরো পড়ুন